গাইবান্ধায় গরীব, অসহায় ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


হাড় কাঁপানো শীতে গাইবান্ধায় গরীব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় সোমবার বিচার বিভাগের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০০ জন অসহায় বিচারপ্রার্থী ও দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়। যুগ্ম জেলা ও দায়রা জজ অলরাম কার্জীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞ বিচারকবৃন্দ, প্রশিকার সিনিয়র সহকারী পরিচালক মোঃ হারুন অর রশিদ, প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, গাইবান্ধা এরিয়া ম্যানেজার রিপন খান, পলাশবাড়ী এরিয়া ম্যানেজার সিদ্দিকুল আলম মৃধা এবং ফুলছড়ি এরিয়া ম্যানেজার নুরুল হুদা সরকার।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে গরীব ও অসহায় মানুষের কষ্ট বহুগুণ বেড়ে যায়। এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com