ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গাসদরপুরচরভদ্রাসন) আসনে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় সদরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ক্রয় করেন।

মনোনয়নপত্র ক্রয়ের সময় তিনি সরকারি কোষাগারে নির্ধারিত জামানতের অর্থ জমা দিয়ে প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের সদরপুরসহ পার্শ্ববর্তী উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র ক্রয়ের পর গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন,ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করেছি। দুর্নীতি ও বৈষম্য দূর করে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। ইনশাআল্লাহ, ফরিদপুর-৪ আসনের জনগণ এবার বাংলাদেশ খেলাফত মজলিসের ওপর আস্থা রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়াসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র ক্রয়ের মধ্য দিয়ে আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের ঘোষণা দেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com