ফরিদপুরের সদরপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ সার বিক্রির দায়ে একটি সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টা ৪৫ মিনিটে সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ সার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব নিটুল রায়।
এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ সার বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।