আলফাডাঙ্গায় মধুমতির চরাঞ্চলে বন্যা


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা চরাঞ্চলে (চরবেলবানা) মধুমতি নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এখানকার শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাদের বসতভিটা ও ঘরবাড়ি ডুবে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ ব্যাহত হচ্ছে।

ত্রাণ কার্যক্রমে অসন্তোষ ও ভুক্তভোগীদের আকুতি বন্যাদুর্গতদের অভিযোগ, উপজেলা প্রশাসন কিছু পদক্ষেপ নিলেও ত্রাণ কার্যক্রম প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং আশ্রয়ের অভাবে পানিবন্দি মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

ভুক্তভোগী চরবেলবানা গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, "হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় আমরা কোনো প্রস্তুতি নিতে পারিনি। এখন আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে।

বিশুদ্ধ খাবার পানি ও খাবারের অভাবে ছেলেমেয়েদের নিয়ে খুব কষ্টে আছি।" আরেক ভুক্তভোগী গৃহিণী রেক্সোনা বেগম জানান, "এই বন্যায় আমাদের সব শেষ হয়ে গেল। হাঁস-মুরগি, গবাদিপশু নিয়ে বিপদে পড়েছি। সরকারের কাছে আমাদের অনুরোধ, দ্রুত আমাদের পাশে দাঁড়ান।"


Copyright (c) 2019-2026 bzamin24.com