সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সদরপুরে মানববন্ধন


দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে (০৯আগস্ট) রোজ শনিবার ফরিদপুরের সদরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে একদল সন্ত্রাসী কুপিয়ে ও নির্যাতন করে হত্যা করে। ধারণা করা হচ্ছে সত্য প্রকাশ ও অন্যায়ের প্রতিবাদ করে সংবাদ প্রকাশ করার ফলে তার ওপর এ বর্বরোচিত হামলা ও হত্যা সংঘটিত হয়েছে।

মানববন্ধনে প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে সাংবাদিকদের নিরাপত্তা ও লেখার স্বাধীনতা দেয়ার আইন সহ বিগত যে সকল সাংবাদিককে নির্যাতন, নিপীড়ন ও হত্যা করা হয়েছে দ্রুত তাদের বিচারের দাবি করে অগ্নিঝরা বক্তব্য প্রদান করেন স্থানীয় সাংবাদিকরা।

সদরপুর উপজেলা প্রশাসনের সামনে এ মানববন্ধনে সদরপুরের বিভিন্ন সংগঠনের সাংবাদিক সহ ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com