প্রতারক ও জালিয়াতিচক্রের বিরুদ্ধে আলফাডাঙ্গা ইউএনও’র সতর্ক বার্তা 


প্রতারক ও জালিয়াত চক্র হলো একদল ব্যক্তি যারা ছলনা, মিথ্যা আশ্বাস, বা অন্য কোনো প্রতারণামূলক উপায়ের মাধ্যমে অন্যদের কাছ থেকে অর্থ, সম্পদ, বা মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। এই চক্রগুলো বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ তৈরি করে, যেমন- চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আদায়, ছলনা ও মিথ্যাচার,সত্য গোপন করে বা মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ফাঁদে ফেলা, সুযোগের সদ্ব্যবহার, ফোন কল, সামাজিক মাধ্যম, ইমেইল, বিয়ে বা প্রেমের নামে প্রতারণা, ভাতা বা সরকারি সুবিধার নামে প্রতারণা, বিভিন্ন অনলাইন স্ক্যাম নামে প্রতারণা, ইত্যাদি।

সম্প্রতি একটি চক্র বিভিন্ন ব্যক্তি, কর্মকর্তার স্পাউজ পরিচয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা দাবীর অভিযোগ পাওয়া গেছে । এসব চক্র থেকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

২১ জুলাই সোমবার ইউএনও আলফাডাঙ্গা ফরিদপুর নামে একটি ফেসবুক আইডিতে সতর্কতামুলক একটি পোস্ট করেন ইউএনও রাসেল ইকবাল। পোস্টে তিনি লেখেন, এতদ্বারা আলফাডাঙ্গা উপজেলার সকল নাগরিক ও প্রতিষ্ঠান প্রধানকে জানানো যাচ্ছে যে, একটি চক্র বিভিন্ন ব্যক্তি, কর্মকর্তা ও কর্মকর্তার স্পাউজ পরিচয়ে বিশেষ সুবিধা বা প্রলোভন দেখিয়ে টাকা দাবি করছে এ মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র ও জালিয়াতির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করা হলো।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, এসব প্রতারক চক্র বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ইউএনও সতর্ক বার্তা জানালে সুধী মহল ধন্যবাদ জ্ঞাপন করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com