সদরপুরে ভিক্ষাবৃত্তি জনগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ


ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি'র মাধ্যমে সদরপুর উপজেলায় জরিপকৃত ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ ও এককালীন অনুদান বিতরণ অনুষ্ঠানে ০৫ (পাচ) জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১ জোড়া হারে ১০ টি ছাগল এবং এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা ও আমন্ত্রিত অতিথি হিসেবে সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর, চরনাসিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. রোকনউদ্দীন মোল্যাসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব কাজী শামীম আহমেদ।


Copyright (c) 2019-2026 bzamin24.com