ফ্যাসিবাদি আ'লীগ সরকার অনেক গুম, খুন, নির্যাতন করেছে: শহীদুল ইসলাম খান বাবুল 


দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে ৮ বছর জেল খেটেছেন। তারেক রহমান ১৭ বছর ধরে দেশে আসতে পারেন নাই। ফ্যাসিবাদি আওশামীলীগ সরকার অনেক গুম, খুন, নির্যাতন করেছে। এর বিচার আমরা করবো।

সোমবার দুপুরে ভাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান বাবুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, লোভে পড়ে যারা বিএনপিতে যুক্ত হচ্ছেন তারা দূরে থাকেন। বিএনপির সম্মান নষ্ট করবেন না, কোন নেতা কর্মী যদি কোন অপরাধ মুলক কাজ করেন তাকে ছাড় দিব না। ফরিদপুরে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থাকেন। তারা দেশের জন্য অনেক অবদান রাখে, তারা কিন্তু দেশের অর্থনীতির চালিকা শক্তি তাদের পরিবার দেশে থাকেন, তারা অনেক জুলুম, অন্যায় অত্যাচারী শিকার হচ্ছেন। আমি বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, তাদের বিরুদ্ধে যদি জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দস্যুতা, জুলুম করেন তাদেরকে আমরা ছাড় দিব না।

শহিদুল ইসলাম খান বাবুল আরও বলেন, আমাদের বিএনপি'র নেতৃবৃন্দ দুর্দিনে অনেক নির্যাতনের স্বীকার হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, মিথ্যা মামলায় জেল খেটেছেন, বাড়িতে ঘুমাতে পারেন নাই, পালিয়ে বেড়াইয়া ছিলেন, আমরা তাদেরকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। বিএনপির দলকে আরো শক্তিশালী করে তারেক জিয়ার হাতকে আরো শক্তিশালী করবো।

গত ফ্যাসিস্ট সরকারের বিচারের কার্যক্রম চলমান একটি প্রক্রিয়া। নির্বাচিত সরকার এসে তাদের বিচারের ধারা অব্যাহত রাখবে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।

কর্মী সম্মেলনে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ও উদ্বোধক এডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়ার যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার খাইরুল আনামসহ প্রমুখ।

সকাল ১০টা থেকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বিএনপির শত শত নেতা-কর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে স্লোগানে মুখোরিত উৎসব মুখোর পরিবেশে ১৭ বছর পর অনুষ্ঠিত কর্মী সম্মেলনে যোগ দেন। ১১ টার মধ্যে ভাঙ্গা উপজেলা চত্বর ও সম্মেলন কক্ষে কানায় কানায় ভরে যায়।


Copyright (c) 2019-2026 bzamin24.com