আলফাডাঙ্গায় কৃষি উন্নয়ন ওপর পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 


ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হলো আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন উপর আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ১১টার দিকে উপজেলা মাল্টিপারপাস সম্মেলন কক্ষে এ আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় আয়োজিত কংগ্রেসে অংশগ্রহণ করেন উপজেলার উপকারভোগী ৭০ জন কৃষক ও কৃষাণী। কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি, ও বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর বিস্তারিত আলোচনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো.শাহাদুজ্জামান।

স্বাগত বক্তব্য প্রদান করেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা। স্বাগত বক্তব্যে তিনি বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা এবং ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।তিনি আরো বলেন, এ ধরনের কংগ্রেস কৃষকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্মযেখানে তারা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, উদ্ভাবনী কৃষি চর্চা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেবাশীষ কর্মকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

সবশেষে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com