তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ মে ঢাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার (২৫মে) বিকালে আলফাডাঙ্গা সাবেক সোনালী ব্যাংক চত্বর সম্মুখে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । এতে ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল শরীফের সভাপতিত্বে এবং আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি জব্বার মোল্লার সঞ্চালনায় বক্তব্য দেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শামীম খান কায়েস,হেমায়েত হোসেন ও সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ প্রমুখ।
বক্তারা ২৮ মে ২০২৫ইং ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।