বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান বলেছেন, কখনও কোন ধর্মের অনুসারী ধর্ম ভীরু একজন মানুষ অন্যকে আঘাত করতে পারে না। এজন্য খেলাফত মজলিসের একটি আওয়াজ ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত।
বৃহস্পতিবার রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নেরর ঘ্যানার বাজার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্য যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি মাহমুদ হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের আইয়ুবী, মুফতি জাকারিয়া রহমান,হাফেজ মাওলানা আউয়াল, মাওলানা সরোয়ার হোসেন, সাদেকুর রহমান সিদ্দিকী প্রমুখ।
মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বাবু ঠাকুরসহ শতাধিক জনগণ বাংলাদেশ খেলাফত মজলিস নেতা আল্লামা মামুনুল হকের নেতৃত্ব ধারায় রিক্সার মার্কার প্রতি আস্থাশীল হয়ে যোগদান করেন।