পাট চাষ ও বীজ উৎপাদন, সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৯ মে) সকাল ১১ টার দিকে আলফাডাঙ্গা উপজেলা মাল্টিপারপাস হলরুমে প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ৭৫ জন চাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
পলিথিন ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি" এ স্লোগান ও "সোনালী আঁশে সোনার দেশ,পাট পণ্যের বাংলাদেশ "এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন,পাট অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) সৈয়দ ফারুক আহমেদ।
উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাসের সঞ্চালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন , জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো.লুৎফর আমিন , উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো.রেজওয়ান ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির প্রমুখ।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার ৬ ইউনিয়ন ও একটি পৌরসভার ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে পাট উৎপাদনে কৃষক এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।