দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে এবং ডা. জোবায়দা রহমানসহ প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী বাংলার মাটিতে দীর্ঘ ১৭বছর পরে ফিরে আসায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জিয়া পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে।
মঙ্গলবার বিকেল পৌনে ছয়টায় সরকারি কেএম কলেজ মোড় থেকে মিছিলটি বের করার পর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাঁ মাদরাসা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বিল্লাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী মনিরুজ্জামান মনি, আলীুজ্জামান লাভলু, আলম মুন্সী, ছোট টু মুন্সী, শ্রমিক দল নেতা মোজাফফর মুন্সী, আবুল কাশেম, আমিনুল ইসলাম, আরিফ তালুকদার, আবিদ শিকদার, বিল্লাল কাজী, গোলাম হোসেন, জাকির হোসেন বাচচু প্রমুখ।