বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এর উদ্যোগে হামিরদী ইউনিয়নে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিদী ইউনিয়ন বাসীর মাধ্যমে রোববার (২৭ এপ্রিল) ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৫০০ থেকে ৬০০ নারী-পুরুষ সেবা নিতে আসে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ এর সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল থেকে ডা. আরাফাত হোসেনসহ ৭ সদস্যের একটি টিম আসে এই ক্যাম্পিং এ।

গরিব ও অসহায় রোগীদের যেসব সুযোগ-সুবিধা দেওয়া হবে- বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষা। ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট্ লেন্স দ্বারা প্যাথামুক্ত, সেলাইবিহীন, রক্তপাত ছাড়া ছানি অপারেশন, অপারেশনের পরে বিনামূল্যে কালো চশমা ও ঔষধ প্রদান করা হবে। সেবা নিতে আসা অনেকে বলেন চোখে ছানি পড়ার কারণে ও টাকার অভাবে আমরা চোখ থাকতেও অন্ধ, উপকার ভোগী গরীব অসহায় ব্যক্তিরা আরও বলেন, এই সেবা পেয়ে খুবই খুশি, সৃষ্টিকর্তার রহমতে ও আয়োজকদের সহযোগিতায় হয়তো এখন চোখের দৃষ্টি ফিরে পাবো।


Copyright (c) 2019-2026 bzamin24.com