প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সরকারি কেএম কলেজের ছাত্রদল কমিটি কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের পক্ষ থেকে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচিতেছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ ছাত্র ছাত্রীরা বিচারের দাবীতে অংশ গ্রহন করে।
এ সময় পারভেজ হত্যার বিচার ও খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন, সভাপতি আবেদ শিকদার, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রকিব আরাফাত, আপন, সাকিবসহ সাধারণ শিক্ষার্থীরা।