গাইবান্ধায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন 


গাইবান্ধায় মাদক মামলায় তিন মাদক কারবারির যাবজ্জীবন ও দুইজনকে খালাস দিয়েছে আদালত।আজ বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক মো.আতিকুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণের জানা যায়, ২০২১ সালে ১৬ই জুলাই রাজশাহী জেলার সীমান্তপুর গোদাগাড়ী গ্রামের মো. সোহেল রানা,আবুল কালাম আজাদ,আসাদুল ইসলাম,শফিকুল ইসলাম ও আনারল ইসলাম ১৫ লাখ টাকার হিরোইন নিয়ে বিক্রির উদ্দেশ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার র্যাব অভিযান চালিয়ে হিরোইন সহ তাদেরকে আটক করে।পরে এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।দীর্ঘ শুনানি শেষে বিচারক আতিকুর রহমান মাদক কারবারি সোহেল রানা,আবুল কালাম আজাদ,আসাদুলকে যাবজ্জীবন কারাদন্ড দেন।আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম ও আনারুল ইসলামের খালাসের রায় দেন।পরে তাদেরকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com