সদরপুরে ধর্ষণের অভিযোগে চাচা আটক


ফরিদপুরের সদরপুরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা কে আটক করেছে সদরপুর থানা পুলিশ। বাড়ি থেকে বের হয়ে দাদা বাড়িতে যাওয়ার পথে একটি রসুন ক্ষেতে শিশু মিনহা (৭) নামের শিশুর সাথে তার চাচা মো. ফারুক শিকদার (৪৫) এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী ওই শিশু পরিবারের।

রোববার (২৩মার্চ) বিকেল ৪টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জাকের শিকদার ডাঙ্গী গ্রামে রোববার (২৩মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার রাত ৮টার শিশুটির মা সদরপুর থানায় এসে অভিযোগ দায়ের করে। আটককৃত মো. ফারুক শিকদার জাকের শিকদার ডাঙ্গী গ্রামের রাজ্জাক শিকদারের পুত্র। মো. ফারুক শিকদারের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্ঠার অভিযোগ পেলে রাতেই তাকে আটক করে সদরপুর থানা পুলিশ সোমবার সকাল ১১টার দিকে মো. ফারুক শিকদার কে ফরিদপুর জেল হাজতে সোপর্দ করে শিশুটিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে জবানবন্দি নেওয়ার জন্য পাঠানো হয়েছে সদরপুর থানা থেকে।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. মোতালেব হোসেন জানান, এ ঘটনায় ধর্ষণ চেষ্ঠা মামলা দায়ের করা হয়েছে ।


Copyright (c) 2019-2026 bzamin24.com