সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত (মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০) ধারা অনুযায়ী ফরিদপুর জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার এর সার্বিক দিক নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সদরপুর বাজার, পিঁয়াজখালী বাজার ও বাবুর চর বাজারে অভিযান/মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় ১০০ কেজির অধিক জাটকা ইলিশ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।
আটককৃত জাটকা ইলিশ পরবর্তীতে ৯ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।