সদরপুরের বাবুরচরে দিনের বেলায় ঘরের তালা ভেঙ্গে চুরি


সদরপুর উপজেলার বাবুরচর ঠাকুর ডাঙ্গী গ্রামে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সেলিম বেপারীর বাড়ি থেকে ঘরের তালা ভেঙ্গে দুই লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ও ঘরের আসবাবপত্র চুরি করে পালিয়ে গেল চোর।

সেলিম বেপারীর বাবুরচর বাজারে টেইলারিং দোকান ও বাবুরচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য।

সেলিম বেপারী জানান, পরিবার নিয়ে দুপুরে আমারা একটি বিয়ের অনুষ্ঠান যাই। এই সুযোগে চোররা তালা ভেঙ্গে চুরি করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আমার সন্দেহ আশে পাশের বাড়ির লোক চুরির সাথে জড়িত।

চুরির বিষয়ে সেলিম বেপারীর স্ত্রী মঞ্জুরী বেগম সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com