সদরপুরে ইউএনও বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহারেরদাবিতে মানববন্ধন 


ফরিদপুরে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহারের বিরুদ্ধে মানববন্ধন করেছে সদরপুর উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তরা ইউএনও আল মামুন এর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে তাকে নিজ-কর্মস্থলে পুনর্বহালের দাবিতে জানান।

এছাড়াও সকালে সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াত ইসলামী নেতৃবৃন্দ (ইউএনও) আল মামুনের পক্ষে ফরিদপুর জেলা প্রসাকের কার্যলয়ে আরো একটি মানববন্ধন পালন করে।


Copyright (c) 2019-2026 bzamin24.com