ভাঙ্গায় ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 


সারাদেশের মানুষের মধ্যে বিএনপির আগামী দিনের তারুণ্যের প্রতীক তারেক জিয়ার শুভেচ্ছা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারে কর্মীসভা করেছে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।

মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভার আয়োজন করে আলগী ইউনিয়ন বিএনপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট আলী আশরাফ নাননু। বক্তব্য রাখেন, পৌর বিএনপি নেতা মিজানুর রহমান পাননা, মুন্সি মনিরুজ্জামান, আলীুজ্জামান লাবলু, কাজী বিল্লাল হোসেন মিজানুর রহমান মুন্সী, এ ও এম তৈমুর লং, ফারুকুুজ্জামান ছোট্টু, আলম মুন্সী আবুল হোসেন, বজলু মুনসী প্রমুখ।

কর্মী সভায় সভাপতিত্ব করেন আলগী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাওসার মাতুব্বর।


Copyright (c) 2019-2026 bzamin24.com