তিন বছরের শিশু কন্যার আবদার পুরন করা হলো না সামাদ মিয়ার


আজ সকালে নিজের বাড়ি থেকে ভ্যান নিয়ে বেড় হয়েছিলেন ব্যবসায়ী সামাদ মিয়া। ঘর থেকে বেড় হওয়ার সময় তিন বছরের শিশু পিতাকে জড়িয়ে ধরে বলেছিল প্যাকেট রুটি আর বড় বড় সাগর কলা কিনে আনার জন্য। মেয়েকে বুকে জড়িয়ে ধরে শিশু মায়ের বায়নার ইচ্ছে পুরন করার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন ভাঙারী ব্যাবসায়ী। কিন্তু বিধি বাম। কে জানতো তিন বছরের শিশু কন্যা বেগমের জন্য রুটি আর বড় বড় সাগর কলা তার পিতা আর কোনদিন আনবে না! মর্মান্তিকার সড়ক দুর্ঘটনায় নাফরাত সে চলে গেছেন ভাঙ্গারী ব্যবসায়ী সামাদ মিয়া।

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে বুধবার বিকেলে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের আজিমনগর ইউনিয়নের পুলিয়া গাবতলী সার্ভিস রোডে তিনি নিহত হন। নিহত সামাদ মিয়া ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

শিবচর হাইওয়ে থানার এসআই তমাল জানান, বুধবার বিকেল তিনটার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া গাবতলী সার্ভিস রোডে ভ্যান যোগে ভাঙ্গারির মালামাল বোঝাই করে ভাঙ্গায় ফিরছিলেন ভ্যান চালক সামাদ মিয়া। এসময় মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ব্যবসায়ী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে। চালক ও হেলপার পলাতক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com