গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


গাইবান্ধার ফুলছড়িতে মাওয়া খাতুন (২) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। আজ শনিবার বিকালে উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মাওয়া খাতুন ওই গ্রামের মিলন মিয়া ও মৌসুমি বেগম দম্পতির মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য কাবিল উদ্দিন।

স্বজনরা জানায়, ওইসময় মাওয়া খাতুন বাড়ির উঠানে খেলছিল। এরপর সবার অজান্তে নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। এরই মধ্যে বাড়ির পাশে মাহাবুর রহমানের পুকুরের পানিতে শিশুটি ভাসতে দেখা যায়। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মাওয়া খাতুনের মৃত্যু হয়।

এ বিষয়ে উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য কাবিল উদ্দিন বলেন, এমন ঘটনা খুবই দু:খজনক। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা দরকার।


Copyright (c) 2019-2026 bzamin24.com