বিশ্বম্ভরপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৩


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা ও সাংবাদিকের ওপর হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার।

৪ , ৫ , ৬ অক্টোবর রাত গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার এসআই (নিরস্ত্র) নবী হোসেন ও এএস আই মনিরুল ইসলাম এর সঙ্গীয় ফোর্সসহ বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিশ্বম্ভার পুর উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আসামীরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আব্দুল আলী ছেলে আব্দুস সালাম, ( ৩৭ )। উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাও গ্রামের হাসেন আলীর ছেলে বকুল মিয়া (৪৩)। একই ইউনিয়নের চরগাও (দাশের ডোবা) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনির হোসেন (২৫)।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. কাওছার আলম জানান, কর্তৃপক্ষের নির্দেশে বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com