নলছিটিতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২


ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে (৬অক্টোবর) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নলছিটি ও ঝালকাঠি সদর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার মোল্লারহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বশির হাওলাদার ও উপজেলা যুবলীগের সদস্য (নলছিটি শহরের ব্যবসায়ী) মো.আবুল কালাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা (মামলা নম্বর-০৪) দায়ের হয়। গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বশির হাওলাদার ওই মামলার আসামি। আবুল কালাম বরিশাল আদালতে (কোতোয়ালি থানার) দায়ের হওয়া একটি চেকের মামলার (সি আর ১৭৫১/২৩, ) ওয়ারেন্টভুক্ত আসামি।

নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দু'জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com