শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীন এলেম প্রতিষ্ঠান ইকামাতে দ্বীন কামিল মডেল (এমএ) মাদরাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে মাদরাসার হল রুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও প্রবীণ শিক্ষকদের প্রতি ফুলেল শুভেচ্ছার মধ্যে দিয়ে শ্রদ্ধা জানায় মাদরাসার শিক্ষার্থীরা।
আলোচনা সভার মধ্যে মনি ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা প্রধান অতিথির বক্তব্য বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। পরিবারের সদস্যদের কাছ থেকে দীক্ষা নিয়ে একজন শিক্ষকের কাছ থেকে হাতে খড়ি নিয়ে একজন শিক্ষার্থী তার আগামী দিনের স্বপ্নের দ্বীপ সাজিয়ে থাকে।
এজন্য প্রকৃ অর্থেই বলা হয় শিক্ষক হচ্ছে মানুষ তৈরির কারিগর। আমরা চাই আগামী দিনে দেশের সকল শিক্ষকদের হাতে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে আদর্শবান শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠে দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবে।
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করতে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা কামনা করেন তিনি আরও বলেন, শিক্ষাগুরুদের সম্মান এবং শ্রদ্ধাভাজনে একাত্ম হয়ে পরিপূর্ণরূপে শিক্ষক ও শিক্ষার্থীদের সৌহার্দ্য সুসম্পর্ক অটুট থাকলে আগামী দিনের শিক্ষার্থীদের উন্নত মানবিক চেতনায় দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সময়ে আরো বক্তব্য রাখেন ইকামাতে দ্বীন কামিল মডেল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাইনুদ্দিন সরদার, মাওলানা দেলোয়ার হোসেন, আব্দুল আউয়াল প্রমুখ।
আলোচনা সভায় মাদরাসার সাবেক উপাধ্যক্ষ সাহসিকান্দারকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করা হয় মাদারাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন।এর আগে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি রেলি বের করা হয়। র্যালীটি মাদ্রাসা এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আলোচনা সবাই মিলিত হয়। এতে নেতৃত্ব দেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা।