বিশ্বম্ভরপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মানববন্ধন 


সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে প্রশাসনের সুশাসন নিশ্চিতকল্পে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মানববন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বৈষম্য বিরোধী বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্র-জনতার ব্যানারে উপজেলা সদরের বিপ্লবী চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলায় সুশাসন নিশ্চিতকল্পে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থীবৃন্দের মধ্যে রনি, রাকিব, জুবায়ের, উজ্জ্বল, মোবারক প্রমুখ।

মানববন্ধনের প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের বক্তব্যে-ঘুষ, দুর্নীতি,চাঁদাবাজি চিরতরে উৎখাত করার দাবি জানানো হয় । অত্র উপজেলায় সকল অফিসে সুশাসন ও জনসেভা নিশ্চিত করতে হবে।

আওয়ামী ফ্যাসিবাদ(কর্মকর্তা)সংস্কার সহ সুনির্দিষ্ট সময়ের মধ্যে সকল কাজ সম্পাদন করে দ্রুত সময়ের মধ্যে ফাইল প্রেরণ করতে হবে । ফাইল আটকে রেখে সময় ক্ষেপন করা যাবে না যা আর্থিক সুবিধা লাভের কৌশল, যা জন সেবার অন্তরায় হয়ে না যায় ।পুলিশ প্রশাসন বিচার নিশ্চিত করতে হবে,আসামীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানানো হয় ।

মানববন্ধনের সকল চিত্র,ফটো, আলোচনার ভিডিও কপি, স্বারকলিপির অনুলিপি, প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, সংস্থাপন সচিব মহোদয়ের কাছে আলাদা আলাদা ভাবে সকল কপি ইমেইল পাঠাতে হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com