ফরিদপুর পৌর মেয়র অমিতাভসহ ৬ জনের নামে চাঁদাবাজির মামলা


ফরিদপুর পৌরসভার সদ্য অপসারণ হওয়া মেয়র অমিতাভ বোস ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামচুল আলম চৌধুরীসহ ছয়জনের নামে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১ নম্বর আমলি আদালতের বিচারক নাসিম আহমেদ কোতোয়ালি থানাকে মামলাটি এফআই হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান এ মামলাটি দায়ের করেন। একই দিন সন্ধ্যায় ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ আবু জাফর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আবু জাফর জানান, আদালত ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানাকে মামলাটি এফআই হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com