ভাঙ্গায় উপজেলা লেবেল ইনসেপশন সভা অনুষ্ঠিত 


জিওবি ইউনিসেফ প্রকল্প আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করনের লক্ষ্য ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে একটি অবহিতকরন সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাওসার ভূঁইয়া।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান মনজুয়ারা, শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তরুণ কুমার পাল, খারুয়া ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ, চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ প্রজেক্ট ডিরেক্টর, আবু জাহিদ শিপন প্রকৌলী, এরিয়া ম্যানেজার হামিদুল ইসলাম, ডিএমও ইয়াকুব আলী ও বয়োজক ইপিআারসির আবদুর রব প্রজেক্ট অফিসার ভাঙ্গা ফরিদপুর।


Copyright (c) 2019-2026 bzamin24.com