গাইবান্ধায় বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমি আজ শুক্রবার গ্রেপ্তার হয়েছে। গত ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামে বসত বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর,বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। তিনি ওই মামলার প্রধান আসামি ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ এস.আই দিপক তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ বলেন, গত ২১মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে শিবপুর ইউনিয়নের পাড়া কচুয়া গ্রামে বসতবাড়ী ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জালাল উদ্দিন রুমিকে প্রধান আসামি করে ১৩৩জন নাম উল্লেখসহ ২০০জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com