ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বার্ষিক ওরছ পাক-এ-শাহ চন্দ্রপুরী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৩ জানুয়ারি প্রতিষ্ঠাতা পীর তাপসকুল শিরোমনি, সুলতানুল আউলিয়া, জামানার মোজাদ্দেদ, হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) পীর কেবলাজানের বেছালত উপলক্ষে যথাযথ ধর্মীয় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভাব-গামীর্যের মাধ্যমে দরবার শরীফে উদযাপিত হয় বার্ষিক ওরছ পাক-এ-শাহ চন্দ্রপুরী।
ওরছ শরীফে উপলক্ষে আগত দেশ-বিদেশের অসংখ্য আশেক-জাকের-মুরিদান ও ধর্মপ্রাণ মানুষ চন্দ্রপাড়া পাক দরবার শরীফে উপস্থিত হন। আগের দিন পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত, মিলাদুন্নবী, জিকির আজকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়।
অতপরঃ ০৩ জানুয়ারি বাদ ফজর মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী, আল-ওয়সী পীর কেবলাজানের পরিচালনায় পবিত্র মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাত সম্পন্ন হয়।
ওরছ উপলক্ষে আগত জাকেরানদের থাকা খাওয়া চিকিৎসার সুবন্দোবস্ত ছিল। আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও পুলিশ মোতায়েন রাখা ছিল। ওরছ শেষে জাকেরানগণ নিজ নিজ গন্তব্যে ফিরে যান।