চরভদ্রাসনে  ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাৎ শেখ  নামে এক যুবককে আটক


ফরিদপুরের চরভদ্রাসনে এক হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাৎ শেখ (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের টিলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তাকে আটক করা হয়।

শাহাদাৎ একই উপজেলার গাজিরটেক ইউনিয়নের ঢালারপাড় গ্রামের শেখ রহমানের ছেলে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব জানান, গোপন তথ্য পেয়ে শাহাদাৎকে এক হাজার ইয়াবাসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


Copyright (c) 2019-2026 bzamin24.com