উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ 


গাজীপুরে দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস। এতে একজন নিহত হয়েছে এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।চজয়দেবপুর রেলওয়ে জাংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরো এসব তথ্য জানান।

তিনি জানান, রাতের কোনো এক সময় বনখড়িয়া এলাকায় গ্যাসকাটার দিয়ে রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা। এ সময় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে। বনখড়িয়া এলাকায় পৌঁছলে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ঘটনাটিকে নাশকতা বলে মন্তব্য করেছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।

ট্রেন দুর্ঘটনায় নিহতের নাম-পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহতের নাম আসলাম হোসেন (৩৫)। ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com