নির্বাচন অফিসকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ


চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের সীমানা লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণের সময় জেলা নির্বাচন কর্মকর্তাসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়েই ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, রাত পৌনে নয়টার দিকে কার্যালয়ের পেছনের দিকে সীমানা প্রাচীর লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে আলামত সংগ্রহ করে।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। দ্রুত পালিয়ে যেতে তারা নির্বাচন কার্যালয়ের পেছনের অন্ধকারাচ্ছন্ন দেয়ালকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। ঘটনার পর কার্যালয়ের পেছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com