পদ্মার বুকে ভ্রাম্যমান আদালতের অভিযান ৭ জেলে আটক ৩০ হাজার মিটার জাল ধ্বংস


২৯ অক্টোবর( রবিবার) রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়ীয়াল খাঁ নদের বুকে বিভিন্ন স্পটে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। অভিযান কালেমা ইলিশ ধরার অপরাধে ৭ জন জেলেকে আটক এবং ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল নদীর পাড়ে পুরিয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ৭ জন জেলের প্রত্যেককে মৎস্য সুরক্ষা আইনে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল।

অভিযানে আরো অংশ গ্রহন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, সংযুক্ত সহকারী মৎস্য কর্মকর্তা দেবদুলাল সাহা ও সদরপুর থানার একদল পুলিশ।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, ইলিসের বংশ বিস্তারের লক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com