ফরিদপুরের চরভদ্রাসনের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তির লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিমের কার্যকর বাস্তবায়ন ও বহুল প্রচারের উদ্দেশ্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (১৯ শে অক্টোবর ) উপজেলা হল রুমে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মুর্শিদের সভাপতিত্বে অবহিতকরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম।
সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচির ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস স্কিমসহ এ কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। সর্বজনীন পেনশন স্কিমের ৪টি পেনশন স্কিমে সর্বোচ্চ ও সর্বনিম্ন মাসিক পেনশন চিত্র তুলে ধরেন। সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশনের ধাপসমূহের স্ক্যাচ উত্থাপন করেন।স্কিমের বিষয়ে আরো একটু বিশদভাবে ব্যাখ্যা করার জন্য ও জনমনে জিজ্ঞাসা বা প্রশ্ন বা জানার ইচ্ছা বা সংশয়ের জবাবে আজকের এ আয়োজন।
সরকারি চাকুরীজীবী ব্যতীত ১৮ থেকে ৫০ বছরের ও ক্ষেত্রবিশেষে তারও উর্ধ্ববয়সী বাংলাদেশী নাগরিকদের জন্য এ স্কিমগুলো প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে জাতীয় বাজেটের বরাদ্দ প্রায় ১ লক্ষ ২৬ হাজার কোটি টাকা।
এটা জাতীয় বাজেটের প্রায় ১৬.৫%। প্রায় ২৯% লোক সামাজিক সুরক্ষার আওতায়। বাজেটের একটা বৃহৎ অংশ সামাজিক সুরক্ষায় ব্যবহৃত হয়। সকলকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনার জন্য এ স্কিম কর্মসূচি। এটির সুদূরপ্রসারী প্রভাব আছে। সফলভাবে বাস্তবায়ন করতে পারলে সামাজিক সুরক্ষা কর্মসূচি কমে আসবে। একটা সময় পরে সবাই সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচির আওতায় চলে আসবে।
অবহিতকরণ আরো উপস্থিত ছিলেন গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয় শিক্ষকগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।