চরভদ্রাসন উপজেলায়   প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে।বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) বিকেলে চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা,দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে পালিত হয়।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো: ইছাহাক মিয়া, যুগ্ন আহ্বায়ক মো:মোশারফ হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মো:খোকন মোল্লা, ছাত্রলীগের সভাপতি মো:মোকাদ্দেস হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল রহমান মৃধা।এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো: বোরহান মোল্লা , মো:দেলোয়ার হোসেন মোল্লা ও মারজুক জুয়েল সহবিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com