নানা আয়োজনে সদরপুরে জাতীয় শোক দিবস পালিত


ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে দিনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে র্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সঙ্গে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সভা শেষে প্রধান অতিথি সকল মুক্তিযোদ্ধাদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওমর ফয়সল, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, উপজেলা সকল মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

অপরদিকে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাঙ্গালীভোজে অংশগ্রহণ করেন। এ সময় তার সমর্থিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com