ভ্যান চালকের মেয়ে পায়েল এসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে 


অভাবের সংসারে যেখানে দুমুঠো দুবেলা ভাত জোটার দূরের কথা। সেখানে মেয়ের উচ্চ শিক্ষায় ভর্তি ও লেখাপাড়া নিয়ে শঙ্কায় রয়েছে সদ্য এসএসসিতে জিপিএ ৫ পাওয়া দিনমজুর ভ্যান চালক নুরুন্নবির মেয়ে পায়েল। ভ্যানগাড়ি চালক নুরুন্নবী খুব সকালে খালি পেটে বেড়িয়ে পরেন আয় রোজগারের জন্য।

হাড়ভাঙা খাটুনি আর মাথার গাম পায়ে ফেলে সন্তানের লেখাপড়ার খরচ যুগিয়েছেন ভ্যানচালক নুরুন্নবী। মা সালমা বেগম সন্তানকে দেখভাল করতেন এবং স্কুলে পৌঁছে দিতেন।

এ ভাবেই পায়েলের এগিয়ে যাওয়া, আজ সেই স্বপ্ন পূরণে হলো। সন্তানের সুসংবাদ মা বাবার জন্য প্রশান্তির পরস। কাউখালি এস,বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়েছে।

উপজেলার দক্ষিণ বাজার নিবাসী ভ্যানচালক নুরুন্নবী ও সালমা দম্পতির মেয়ে পায়েল। দারিদ্রতা দমাতে পারেনি পায়েলকে শতবাধা উপেক্ষা করে তার এই অর্জন। এর আগে ২০১৭ সালে পায়েল কাউখালি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। পায়েলের এই প্রাপ্তির পিছনে মা বাবা এবং স্কুলের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।


Copyright (c) 2019-2026 bzamin24.com