পিনিটি ফুড এণ্ড বেভারেজের মাসিক সেলস সভা অনুষ্ঠিত 


বাংলাদেশের জনপ্রিয় ব্যাক প্যাক ব্রান্ড ম্যাক্স, তারা ইতিমধ্যেই পিনিটি ফুড এন্ড বেভারেজ নামে কিছু খাদ্য পন্য বাজারে নিয়ে এসেছে, ম্যাক্স চিপস, চানাচুর, টোস্ট, ড্রাইকেক,মটরভাজা,বারবিকিউ চানাচুর, সহ বেশ কিছু আইটেম।

গত ১ আগস্ট সকাল ১০ ঘটিকায় সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামে ম্যাক্স ফ্যাক্টরির কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়, সভায় সেলস ডেভেলপমেন্ট ও মার্কেট কভারেজ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) সৈয়দ রাশেদুল হাসান, ডিভিশনাল সেলস ম্যানেজার মো. রিপন মোল্লা সহ প্রতিষ্ঠানের সকল রিজোনাল সেলস ম্যানেজার (আরএসএম) এরিয়া সেলস ম্যানেজার (এএসএম) ও সেলস এক্সিকিউটিভ বৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com