তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর এলাকা থেকে ৩৪ জন পর্যটক আটক 


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এলাকা থেকে পুলিশ ৩৪ জন পর্যটককে আটক করেছে। তারা সকলেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বর্তমান ও সাবেক শিক্ষার্থী।

পুলিশ সুপার মো. এহসান শাহ্ জানিয়েছেন, সোমবার সন্ধ্যার মধ্যে তাদের আদালতে সোপর্দ করা হবে। তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।

জানা গেছে, রোববার বিকেলে পুলিশ খবর পায় টাঙ্গুয়ার হাওরে পর্যটক হিসেবে যাওয়া ৩৪ জনের একটি দল সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছে। পরে সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদী পাড়ের দুধের আওটা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের সকলেই বৃয়েটের শিক্ষার্থী যার মধ্যে কয়েকজন সাবেক শিক্ষার্থীও রয়েছে। ওই শিক্ষার্থীদের সঙ্গে পর্যটনের নৌকার দুইজন স্টাফকেও আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পুলিশ বলেন, আটককৃতরা সরকারবিরোধী নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। তারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজন সাবেক শিক্ষার্থীও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে করা হচ্ছে সবাই ইসলামী ছাত্র শিবির কর্তৃক মোটিভেটেট। তাদের সোমবার সন্ধ্যার আগেই আদালতে সোপর্দ করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com