জাতির পিতার সমাধিতে ফরিদপুর জেলা মটর শ্রমিক লীগের শ্রদ্ধা


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুর জেলা মোটর শ্রমিক লীগের নবগঠিত নেতৃবৃন্দ।

রোববার সংগঠনের নতুন জেলা কমিটির সভাপতি জামাল উদ্দিন কানু ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লার নেতৃত্বে আংশিক কমিটির নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রোববার দুপুরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের নেতৃবৃন্দ। পরে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মহম্মদ শহিদুল ইসলাম শহীদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমাস হাওলাদার মিন্টু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হাওলাদার, খুলনা বিভাগের সাধারণ আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওহিদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com