ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
তিনি গত শনিবার সন্ধ্যায় সদরপুরের আকটেরচর ইউনিয়নের আকটেরচর বাজার ভায়া হালিম চৌধুরীর ডাঙ্গী রাস্তা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এর উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।
এ সময় আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসলাম বেপারীর সভাপতিত্বে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো, আহসান মাহমুদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিনসহ বিভিন্ন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও নিক্সন সমর্থিত নেতাকর্মীরা।