সদরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে এমপি নিক্সনের অনুদান প্রদান


ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের সাগর প্রামানিকের ডাঙ্গী ও ভাষাণচর ইউনিয়নের চর চাঁদপুর বাজারকান্দি গ্রামের সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন গতকাল বৃহস্পতিবার সকালে ভাষাণচর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তিনি নিজ তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন।

এ সময় উস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান শিকদার, আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম বেপারী, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউসারসহ বিভিন্ন ইউয়িনের চেয়ারম্যান মেম্বারসহ বিভিন্ন নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Copyright (c) 2019-2026 bzamin24.com