সালথায় ট্রলির চাপায় কিশোরের মৃত্যু 


ফরিদপুরের সালথায় ট্রলির চাপায় বিল্লাল মিয়া (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ (বুড়িদা) বাজারের পশ্চিম পাশে ছলে শেখের বাড়ির সামনে কাঁচা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া একই উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত মান্নু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলি থেকে ইট নামানোর সময় হঠাৎ করে অসাবধানতা বসতঃ ট্রলিটি উল্টে যায়। তখন ওই ট্রলির চাপায় বিল্লাল শেখের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে খবর পেয়ে ওই যুবকের পরিবার ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ তার নিজ বাড়ি রামকান্তপুরে নিয়ে যায়।

নিহতের ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবারের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

সালথা থানার উপ-পরিদর্শক (এস আই) ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি। এ ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ করেননি। তাই তাদের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী লাশ দাফন করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com