ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি রাজনীতি করি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য।
শুক্রবার সকাল ১১টায় সদরপুরের চরবিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর বাজার থেকে কোলচুড়ি ও চরচাঁদপুর বাজার থেকে মৌলবীরচর প্রায় ৩কোটি ৩ লক্ষ টাকা ব্যায়ে জোড়া রাস্তার পাকাকরণের ফলক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০০৯ সালে ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাষনের জনগণ আমাকে না চিনে প্রথমবার ভোট দিয়ে এমপি বানিয়েছে তাদের উন্নয়নের জন্য। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হয়ে রাস্তা-ঘাট, ব্রীজ, কালবার্ড দিয়ে সার্বিক উন্নয়ন করব। রাস্তা-ব্রীজ-কালবার্ড দিয়েছি। আগামীতে ৪১টি রাস্তা পাকা করণের টেন্ডার হওয়ার পথে। বাকি ৭০টি গ্রাম্য রাস্তা পাকা করণের কাজ প্রক্রীয়াধীণ রয়েছে। আপনাদের রাস্তাঘাট ব্রীজ কালবোর্ড করেছি।
নিক্সন চৌধুরী বলেন, আগামীতে আমাদের নতুন প্রজন্ম যাতে লেখাপড়া করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে ও সুখ-শান্তিতে বসবাস করে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে পারে। সে চেষ্টা আপনাদের সাথে নিয়ে চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই উন্নয়ন করতে পারছি। আগামীতে যাতে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে। তার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউছার। এ সময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নেতা-কর্মীরা।