সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 


ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের মো. লাবিব নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের হাবেলি বাগাট গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটি ওই গ্রামের মো. ইউসুফ খাঁ এর নাতি এবং একই উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের মো. রবিউল মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানান, গত তিন আগে ওই শিশু তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকায় নানা মো. ইউসুফ খাঁ এর বসত ঘরের দক্ষিন পাশের আওয়াল মাতুব্বর এর ডোবার মধ্যে অসাবধানতাবশত সকলের অগোচরে পানিতে ডুবে মারা যায়।

সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com