ফরিদপুর জেলা ছাত্রলীগের মাসব্যাপী সেহরী বিতরণ শুরু


পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাসব্যাপী সেহরী বিতরণ কার্যক্রম শুরু করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের অর্থায়নে রমজানের প্রথমদিনে রাত ৩ টার সময় শহরের বিভিন্ন স্থানে গিয়ে এই সেহরী বিতরণ করেন ফরিদপুর জেলা ছাত্রলীগ।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাইম আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মীর শান্ত, জেলার সহ সভাপতি আশরাফী মধু,জাহিদুল ইসলাম মীম, সাংগঠনিক সম্পাদক অর্মিত বিশ্বাস অর্ক, আওরঙ্গ, তামিম, দপ্তর সম্পাদক অর্ঘ চক্রবর্তী সহ জেলা ও শহর ছাত্রলীগের নেতৃবৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com