ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমান আদালত ৬ ব্যবসায়ীকে ১০ হাজার ১ শত টাকা জরিমানা করেছে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরে অবৈধভাবে প্রধান সড়কের ফুটপাত দখল করে ফলের দোকান করায় এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আহসান মাহমুদ রাসেল স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৫ ধারায় এই জরিমানা করেন বলে জানান। এ সময় তিনি বলেন, যানজট নিরসরে ফুটপাত দখল মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।