বুধবার বেলা ১১টার সময় চরভদ্রাসন উপজেলা হলরুমে জাতীয় বীমা দিবস ২০২৩ পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন চরভদ্রাসন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা কালাম আজাদ, সাংবাদিক লিয়াকত আলী লাভলু, সহ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাবৃন্দ বীমার বিভিন্ন উপকারিতা নিয়ে আলোচনা করেন।
তারা বলেন ১৯৬০ সালে পাকিস্তানি ফারহা ইন্সুরেন্স কোম্পানিতে ১লা মার্চ বঙ্গবন্ধু যোগদান করেন। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০২০ সাল থেকে প্রতি বছর ১লা মার্চ জাতীয় বীমা দিবস পালন করা হয়।